Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৬, ২০২৫ , ৬:৫৮ অপরাহ্ণ

বাউফলে ইটের ভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

লেখকঃ বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে একটি অনুমোদনহীন ইটের ভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপণ সূত্রে খবর পেয়ে উপজেলার নুরাইনপুর এলাকায় এমএবি নামের ওই ইট ভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু। অবৈধভাবে কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যবহার ও ফসলি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ইটভাটার ম্যানেজার তাপস পালকে(৪২) আটক করা হয়।

পরে তাকে ৫০ হাজার জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারি কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, পরিবেশ ছাড়পত্রসহ সকল প্রকার অনুমোদন আপডেট করার জন্য ভাটার মালিককে সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তিতে অভিযান চালিয়ে ওই ইটের ভাটা গুড়িয়ে দেওয়া হবে।

 

আজকালের কন্ঠ /এম /হা

 

প্রিন্ট করুন