Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৬, ২০২৫ , ১১:৩৪ পূর্বাহ্ণ

কৃত্রিম টিএসপি সারের সংকট তৈরির অপরাধে সোনালী বানিজ্য বিতাণ ডিলার কে জরিমানা

লেখকঃ তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

তারাগঞ্জ উপজেলার নতুন চৌপুতী বাস্টান বাজারে কৃত্রিম টিএসপি সারের সংকট তৈরি করার অভিযোগ উঠেছে সোনালী বানিজ্য বিতাণ ডিলার মোঃ মনিরুজ্জামান সোহাগের বিরুদ্ধে।

কৃত্রিম টিএসপি সারের সংকট তৈরির অভিযোগে আজ শুক্রবার ( ৫ এ ডিসেম্বর, আনুমানিক বিকাল সারে ৫ টায় নতুন চৌপুতী সোনালী বানিজ্য বিতাণ ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেন মো: মোনাববর হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারাগঞ্জ রংপুর। এসময় অভিযোগের সত্যতা প্রমানিত হলে কৃষি বিপণন আইন,২০১৮ এর ১৯(১)(ড) ধারা,অনুযায়ী সোনালী বানিজ্য বিতাণ ডিলার মনিরুজ্জামান সোহাগ কে ২০,০০০/- টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

উপলজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন বলেন, টিএসপি সারের কৃত্রিম সংকট তৈরির করার অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা করা ওই ব্যবসায়ীর নাম মনিরুজ্জামান সোহাগ (৪০)। তিনি তারাগঞ্জ নতুন চৌপুতী বাস্টান বাজার এলাকার মেসার্স সোনালী বানিজ্য বিতাণের স্বত্বাধিকারী। আদালত পরিচালনায় সহযোগিতায় করেন উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি ও থানার পুলিশ।

আজকালের কন্ঠ/আর এস/এসআর

প্রিন্ট করুন