Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৫, ২০২৫ , ৭:৫৮ অপরাহ্ণ

পিরোজপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

‎আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে “আর্তমানবতায় সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৫ ডিসেম্বর) সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের সেক্রেটারি আলহাজ্ব মাসুদ সাঈদী।

‎এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, মো. মিজানুর রহমান, মো. রেজাউল হক রিয়াজ, আল-আমিন খান সোহাগ ও সিরাজিস সালেকীন শুভ।

‎জেলা ইউনিটের ইউএলও (ইউনিট লেভেল অফিসার) শেখ মাসুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার যুব কমিটির সদস্য ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক অংশ নেন।

‎অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবার মূল্য ও মানবিক সেবায় তরুণদের ভূমিকা তুলে ধরে সমাজ কল্যাণ মূলক কাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রিন্ট করুন