ঢাকাস্থ গোদাগাড়ী ও তানোর বাসীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ঢাকাস্থ গোদাগাড়ী ও তানোর বাসীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন
ঢাকাস্থ গোদাগাড়ী ও তানোর বাসীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

৫ ডিসেম্বর, শুক্রবার, সকালে রাজধানী, কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গোদাগাড়ী-তানোর উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে ঢাকাস্থ গোদাগাড়ী-তানোরের নাগরিকদের নিয়ে একটি প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী-তানোর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সংসদ সদস্য প্রার্থী, রাজশাহী-১।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ অধ্যাপক আবদুল খালেক এবং ছাত্রনেতা সিফাত উল আলম সহ বিভিন্ন ডাক্তার, শিক্ষক, সাংবাদিক ও আইনজীবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গোদাগাড়ী-তানোরের উন্নয়ন ঘটাতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকায় যারা অবস্থান করেন তাদের দায়িত্ব আরো বেশী। গোদাগাড়ী-তানোরের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ যাবতীয় সমস্যা নিয়ে আমাদের ভাবতে হবে এবং এক্ষেত্রে যেখানে আমাদের সুযোগ আছে সেখানে সবার ভূমিকা রাখার ব্যাপারে আহ্বান জানান। এছাড়াও আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে উপস্থিত সকলের দোয়া চান এবং পরিবার ও প্রতিবেশীদের সালাম পৌঁছানোর অনুরোধ করেন।