কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে এ আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রাবীন বিএনপি নেতা হুমায়ুন মুন্সি, কামাল্লা বাজার কমিটির সহ-সভাপতি বশির আহমেদ, কেশিয়ার মো. আল আমিন এবং যুবদল নেতা মো. পারভেজ, মো. মমিন, বাবুল হোসেন বাবলু, মো. মহসিন, কাউসার আহমেদ, নজরুল ইসলাম, আইনুল হোসেন, মোহাম্মদ তোফায়েল
সৌদি প্রবাসী জসীমউদ্দীনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন কামাল্লা বাজার মসজিদের পেশ ইমাম মোহাম্মদ ওমর ফারুক।
দোয়া মাহফিলের আয়োজক চৌধুরী রকিবুল হক শিপন বলেন, “কায়কোবাদের নির্দেশে প্রতিদিন মুরাদনগরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। আমাদের প্রত্যাশা—দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশের এই ক্রান্তিকালে আবারও নেতৃত্ব দেবেন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেবেন।”