Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৪, ২০২৫ , ৭:০৪ অপরাহ্ণ

ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ

লেখকঃ বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার সংগীত জগতে নিজের উপস্থিতি শক্তভাবে জানান দিলেন। কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে হচ্ছিল আলোচনা। অবশেষে প্রকাশ পেল তার দ্বিতীয় দ্বৈত গান ‘মন গলবে না’, যা গেয়েছেন ফারিণ ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই গানের মাধ্যমে ফারিণ শুধু অভিনেত্রী নয়, একজন পূর্ণাঙ্গ গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন।

গানটিতে তিনি প্রযোজক হিসেবেও অভিষেক ঘটালেন। এটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ এর ব্যানারে। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হয়েছেন ফারিণ ও ইমরান।

ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় এটিকে আবেগ ও সুরের এক অনন্য মিলন হিসেবে উপস্থাপন করা হয়েছে।

প্রিন্ট করুন