Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৪, ২০২৫ , ৬:২৬ অপরাহ্ণ

গ্রামীণ জুয়েলার্সের ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন: ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে নতুন দৃষ্টান্ত

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান গ্রামীণ জুয়েলার্স ঐতিহ্যবাহী স্বর্ণ ব্যবসাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে তৈরি করেছে নতুন উদাহরণ। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিপণন, গ্রাহকসেবা এবং তথ্য ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে প্রতিষ্ঠানটি স্থানীয় সীমা পেরিয়ে জাতীয় পর্যায়ে কার্যক্রম বিস্তারের দিকে এগিয়েছে।

গ্রামীণ জুয়েলার্সের অনলাইন প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন ও বিশেষ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

নতুন প্ল্যাটফর্ম চালুর ফলে দেশের যেকোনো অঞ্চলের ক্রেতারা ঘরে বসেই গহনার ক্যাটালগ, মূল্য, ওজন, নকশা ও বিস্তারিত তথ্য দেখতে এবং অনলাইনে অর্ডার করতে পারবেন। স্বচ্ছ মূল্য প্রদর্শন, অনলাইন যোগাযোগব্যবস্থা ও দ্রুত ডেলিভারি সেবা ক্রয়–বিক্রয়কে করেছে আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী।

এ উদ্যোগকে ছোট ও মাঝারি আকারের ঐতিহ্যবাহী ব্যবসার ডিজিটাল রূপান্তরের এক বাস্তব উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা।

গ্রামীণ জুয়েলার্সের কর্ণধার চন্দন বণিক বলেন, “ক্রেতাদের আস্থা, ন্যায্যমূল্য এবং মানসম্পন্ন গহনা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। অনলাইন প্ল্যাটফর্ম সেই আস্থা আরও বাড়াবে। দেশের যে কোনো প্রান্ত থেকে গ্রাহক এখন নিরাপদে আমাদের পণ্য হাতে পাবেন।”

প্রতিষ্ঠানটি ডিজিটাল কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ‘grameen jewellers bd’ নামের একটি ফেসবুক আইডি চালু করেছে, যেখানে প্রতিদিন নতুন ডিজাইন, মূল্য, অফার ও সার্ভিস–সংক্রান্ত তথ্য প্রকাশ করা হচ্ছে। গ্রাহক সম্পৃক্ততা বাড়াতে ঘোষণাও দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কারের—

ফেসবুক আইডিটির ফলোয়ারদের মধ্য থেকে প্রতি মাসে চারজন পাবেন এক লাখ টাকা করে পুরস্কার। নিয়মিত লাইক–কমেন্টে সক্রিয় গ্রাহকদের মধ্য থেকে সেরা তিনজনকে দেওয়া হবে বিশেষ মাসিক পুরস্কার।

ডিজিটাল সেবা চালুর উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, গ্রামীণ জুয়েলার্সের এই পরিবর্তন মুরাদনগরের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও অনলাইন প্ল্যাটফর্মে আগ্রহী করে তুলবে এবং বাজারব্যবস্থায় আধুনিকতার নতুন ধারা সূচনা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণনিকেতনের স্বত্বাধিকারী গৌরাঙ্গ বণিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন,বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী নেতা মহিউদ্দিন ভুঁইয়া,মোঃ বেলাল হোসেন ,মোঃ জামাল হোসেন মাস্টার ,মোঃ শাহজাহান মাস্টার,ফুড টাউনের ব্যবসায়ী মেহেদী হাসান, শিশির বণিক, সাংবাদিক পাপিয়া সরকার, নারী উদ্যোক্তা জুলি, ফারজানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রিন্ট করুন