বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও তার রোগ মুক্তি কামনায় নাটোরে জেলা আইনজীবী সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ যোহর নাটোর শহরের কোর্ট বায়তুল আমান জামে মসজিদে আইনজীবি সমিতির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ পিপি রুহুল আমিন তালুকদার টগর, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ শরিফুল হক মুক্তা, আইনজীবি সমিতির যুগ্ন সাধারন সম্পাদক এ্যাঃ শহীদ মাহমুদ মিঠু, সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ গোলাম রাব্বানী সহ আইনজীবি ছাড়াও আদালতে কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন দূত সুস্থ হয়ে জনগনের মাঝে ফিরে আসতে পারে এবং তার সুস্থতা কামনা ও দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।