দিনাজপুরে ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার রাতে দিনাজপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের ইদ্রিসের মোড়ে বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বখতিয়ার আহমেদ কচি, সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি, মোঃ জিয়াউর রহমান জিয়া, সভাপতি দিনাজপুর জেলা পৌর বিএনপি, প্রধান বক্তা ছিলেন মোঃ মহিউদ্দীন মন্ডল বকুল, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, দিনাজপুর।
আমন্ত্রিত অতিথি ছিলেন হাফিজুল ইসলাম সরকার, সহ সভাপতি, জেলা বিএনপি দিনাজপুর, বাবু চৌধুরী, প্রচার সম্পাদক, জেলা বিএনপি দিনাজপুর, শাহীন সুলতানা বিউটি, সাধারণ সম্পাদীকা, দিনাজপুর জেলা মহিলা দল, আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাইফুল আযম সোহেল, সদস্য সচিব, দিনাজপুর জেলা, সেচ্ছাসেবক দল।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ মোখলেসুর রহমান শৈবাল, সভাপতি ১০নং ওয়ার্ড পৌর বিএনপি। সঞ্চালনা করেন,আবুল কালাম আজাদ , সাধারণ সম্পাদক, ১০নং ওয়ার্ড বিএনপি, আজিজুল হক, সদস্য দিনাজপুর পৌর বিএনপি এবং ১০ নং সকল নেতা-নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানটির আয়োজন করেন ১০নং ওয়ার্ড বিএনপি, পৌর শাখা, দিনাজপুর।