Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩, ২০২৫ , ৮:৩৭ অপরাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ কার্যক্রম কৃষ্টপুর সিটি প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও সুরক্ষা নিশ্চিত করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বোধবার সকালে কৃষ্টপুর সিটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিম্ন আয়ের অসহায় পরিবারের মাঝে মশারি বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী এনডিসি।

মশারি বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মিজ্ ফারাহ শাম্মী বলেন,

“ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। নিম্ন আয়ের মানুষেরা যেন নিরাপদে থাকতে পারে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রতি ঘরে মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে, পাশাপাশি আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।”

এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, এই ধরনের কার্যক্রম শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী পরিবারগুলো সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মশারি পাওয়া তাদের জন্য খুবই সহায়ক হবে এবং ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।

মশারি বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততার নতুন দৃষ্টান্ত স্থাপন করল—এমন মন্তব্য করছেন স্থানীয় বাসিন্দারা।

প্রিন্ট করুন