Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩, ২০২৫ , ৮:২৭ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) আসরের নামাজের পর সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানা মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা। দোয়া মাহফিলে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার দ্রুত সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা।”

এ সময় ফুলপুর ও তারাকান্দা উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নায়ক; তার সুস্থতা কামনায় দেশজুড়ে ব্যাপক দোয়া ও প্রার্থনা চলছে।

দোয়া মাহফিল শেষে এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে তা ব্যাপক সাড়া ফেলে।

প্রিন্ট করুন