Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩, ২০২৫ , ৮:০৬ অপরাহ্ণ

গুরুদাসপুরের হায়দার আলীর ওপর নির্যাতন–জমি দখল—বড়াইগ্রামের জোনাইল বাজারে সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ

লেখকঃ মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার বাসিন্দা মোঃ হায়দার আলী (৫৩) অভিযোগ করেছেন, স্থানীয় এক সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে নির্যাতন করছে। জমি-জায়গা দখল, মিথ্যা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকিসহ গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি। বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে হায়দার আলী বলেন, অসুস্থ অবস্থায় বিভিন্ন সময় তাকে মারধর করা হয়েছে। ভয়ভীতি দেখিয়ে তার জমি ও বাড়ির রেকর্ড দখল করে নেওয়া হয়। একপর্যায়ে তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তিনি বর্তমানে বাড়িছাড়া অবস্থায় আছেন।

তিনি আরও বলেন,“বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমার বাড়িঘর আর জমি দখল করে নিয়েছে। এখন আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি পরিবারসহ গুরুতর নিরাপত্তাহীনতায় ভুগছি।”

হায়দার আলী প্রশাসনের কাছে অবিলম্বে সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দখলকৃত সম্পত্তি ফেরত এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রিন্ট করুন