মঙ্গলবার (২ ডিসেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাজিয়াতল মাদ্রাসায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের থেকে দোয়া মাহফিলটি আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইউসুফ।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবুল কাশেম, বিএনপি নেতা আব্দুল মান্নান সরকার, মোঃ মোস্তফা সরকার, মোঃ ইব্রাহিম সরকার, মোঃ হাসান সরকার, মোঃ মনির হোসেন, মোঃ আলমগীর হোসেন, আমিন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ কায়েস আহমেদ।
সহযোগিতায় ছিলেন মোঃ আব্দুল করিম, আনোয়ার মাস্টার, ফরিদ উদ্দিন, হাসান সরকার প্রমুখ।
এসময় ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবুল কাশেম বলেন,
“বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে মুরাদনগর উপজেলা বিএনপি প্রতিদিনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করছে। আমরা আশা করি, তিনি শিগগিরই সুস্থ হয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবেন।”