Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২, ২০২৫ , ৭:১৫ অপরাহ্ণ

নাটোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চার দফা দাবিতে দ্বিতীয় দিনে কর্মবিরতি

লেখকঃ নাটোর প্রতিনিধি :

নাটোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দ্বিতীয় দিনের মত তিনদিনের কর্মবিরতি পালন করছেন। দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদ ও চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছে।

গতকাল সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে কর্মবিরতির ফলে বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থী বিদ্যালয়ে এসেও ক্লাস ও পরীক্ষা না হওয়ায় ফিরে যেতে বাধ্য হয়। অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে।

আজকালের কন্ঠ/আর এস/আর

প্রিন্ট করুন