দিনাজপুরে সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাতে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও সফল নির্বাচন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন মন্ডল বকুল। তিনি বলেন,“বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও দিনাজপুরের গর্ব। এবার ২০২৬ সালের নির্বাচনে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দিয়ে ইতিহাস গড়তে হবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
শাহীন সুলতানা বিউটি, সাধারণ সম্পাদিকা—দিনাজপুর জেলা মহিলা দল; আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক—পৌর বিএনপি; একে.এম. মাসুদুল ইসলাম মাসুদ, আহ্বায়ক—জেলা যুবদল; রেজাউর রহমান রেজা, সদস্য সচিব—জেলা যুবদল;জাকারিয়া হাই বাঁধন, সদস্য—জেলা যুবদল; নুরনবী ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক—জেলা ছাত্রদল; আবু বক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য—জেলা স্বেচ্ছাসেবক দল; হেলাল ইসলাম, আহ্বায়ক—আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ, পৌর শাখা।
সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ঈসমাইল খান জন্স এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দীন।অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের আয়োজন করে ৬নং ওয়ার্ড বিএনপি, পৌর শাখা, দিনাজপুর।
আজকালের কন্ঠ/আর এস/এম