Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২, ২০২৫ , ১:৪১ অপরাহ্ণ

নাটোর – ২ আসনের বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক

লেখকঃ নাটোর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে নাটোর শহরের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, মহিলা দলের সভাপতি সুফিয়া হক,নাটোর পৌরসভা সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন সোহাগ সহ ১নং ওর্য়াড বিএনপির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই কে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থী দুলু কে জয়ী করতে হবে। সবাই কে জনগনের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের ভোট চাওয়ার আহবান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর এস/আর

প্রিন্ট করুন