Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১, ২০২৫ , ৪:৩০ অপরাহ্ণ

বড়াইগ্রামে বিএনপি–জামাতের দুই গ্রুপের সংঘর্ষে আহত কয়েকজন

লেখকঃ নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুশমাইল এলাকায় বিএনপি ও জামাত-শিবিরের দুই গ্রুপের রাজনৈতিক উত্তেজনার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের কয়েকজন কর্মী আহত হন।

স্থানীয় ছাত্রদল নেতাদের ভাষ্য, সন্ধ্যার দিকে কুশমাইল বাজার এলাকায় তাঁদের ওপর একদল জামাতপন্থী কর্মী হামলা চালায়। হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন—মোঃ আতাউর রহমান (পিতা-মৃত আকাউতুল্লা), মোঃ আতিক (পিতা-মোঃ আনোয়ার), মোঃ ফারুক (পিতা-নাজিমুদ্দিন মাষ্টার), মোঃ রায়হান (পিতা-নাজিমুদ্দিন মাষ্টার), মোঃ উসমান (পিতা-মমিন উদ্দিন), মোঃ ছবরুউদ্দিন (পিতা-মজিবর), মোঃ রফিকুল ও মোঃ শফিকুল (পিতা-মৃত আয়ুব আলী),মোঃ হাশেম (পিতা-মোঃ ছামছের), মোঃ হাবিবুর ও মোঃ হাফিজুর (পিতা-মৃত দিরাজ), এবং মোঃ ছাব্বির (পিতা-মোঃ ছবরুউদ্দিন)।

আহতরা হলেন— মোঃ রায়হান আলী (পিতা-মোঃ সামরুল ইসলাম), মোঃ মুছাদুজ্জামান (পিতা-আকুল সরদার),মোঃ আতাউর রহমান (পিতা-আব্দুর রউফ)। তাঁরা বর্তমানে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।প্রতিপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি ফলে তাঁদের পক্ষ থেকে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার ইসলাম বলেন,“এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।”এলাকাবাসীরা জানান, দুই গ্রুপের রাজনৈতিক টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলমান থাকায় কুশমাইল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন