নাটোরের গুরুদাসপুরে ইয়াবা, হেরোইন, নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রবিবার রাত ১০টার দিকে উপজেলার যোগেন্দনগর গ্রামে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ভুম্বু, তার স্ত্রী তাানিয়া আক্তার সূর্য্য এবং রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৪৫ পুরিয়া হিরোইন এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা উদ্বার করে জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম ভুম্বুর নামে হত্যা,ডাকাতি,চুরি,মাদকসহ ২১ মামলা রয়েছে এবং তার স্ত্রী তানিয়া আক্তারের নামেও ৯টি মাদক মামলা রয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন বলেন, গ্রেফতারকৃত বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আজকালের কন্ঠ/আর এস/জে