Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ

নার্স ও মিডওয়াইফদের ৮ দফা দাবিতে সারাদেশে প্রতীকী শাটডাউন: ময়মনসিংহে কর্মসূচি পালন

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

নার্স ও মিডওয়াইফদের ন্যায্য ৮ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে সারাদেশের মতো ময়মনসিংহেও পালিত হয়েছে প্রতীকী শাটডাউন কর্মসূচি। রবিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত নার্স-মিডওয়াইফরা এই কর্মসূচিতে অংশ নেন।

জানাগেছে, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) ঘোষিত এই কর্মসূচির মাধ্যমে নার্সরা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে

যথাযথ পদোন্নতি কাঠামো প্রণয়ন,

নার্সদের পেশাগত সম্মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ,

জনবল সংকট নিরসন,

বিশেষ ভাতা বৃদ্ধি এবং

শিক্ষা ও প্রশিক্ষণে উন্নয়নমূলক সুবিধা প্রদানসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি।

কর্মসূচিতে অংশ নেওয়া নার্সরা জানান, রোগীদের জরুরি সেবা ব্যাহত না করেই প্রতীকী শাটডাউন পালন করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে দাবি পূরণ না হওয়ায় তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় নার্স-মিডওয়াইফদের বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। বক্তারা বলেন, “আমরা দেশের স্বাস্থ্যসেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত হয়নি।”

স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নার্স ও মিডওয়াইফদের এই আন্দোলন সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাদের দাবি দ্রুত পূরণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন