Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৯, ২০২৫ , ৬:৩৪ অপরাহ্ণ

খেলা ফের শুরু, চলছে ব্যাটিং তাণ্ডব

লেখকঃ স্পোর্টস ডেস্ক

ফ্লাডলাইটের ত্রুটির কারণে ১০ মিটিন বন্ধ থাকার পর খেলা ফের শুরু হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেছে আরল্যান্ড ক্রিকেট দল।

ইনিংসের প্রথম দুই ওভারে ২৭ রান তুলে নেয় আইরিশরা। ২.১ ওভারে আইরিশদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ২৮ রান। খেলার এমন অবস্থায় ফ্লাডলাইটের ত্রুটির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

১০ মিনিট বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

সিরিজ বাঁচাতে তিন পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচ খেলা জাকের আলী, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম নেই আজ। তাদের পরিবর্তে দলে ফিরেছেন নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান।

অন্যদিকে আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন। কার্টিস ক্যাম্ফারের জায়গায় দলে ঢুকেছেন বেন কালিজ।

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান,নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।

আয়ারল্যান্ড: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন কালিজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।

প্রিন্ট করুন