লক্ষ্মীপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন এবং পুনাক সভানেত্রী জনাব আর্কিটেক্ট ফাতেমাতুজ্জহরা শিথী-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে এক উষ্ণ ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী দুই অতিথিকে পুনাকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁদের কর্মকালীন দায়িত্বশীলতা, মানবিকতা, নারী কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং জেলার সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের কথা বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা তাঁদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথিদের উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি জনাব খাইরুন নাহার বন্যা,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক,
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক পিপিএম,
সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম,
আরআই (পুলিশ লাইন্স), ডিআইও-১, ওসি (ডিবি), টিআই, কোর্ট ইন্সপেক্টরসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ এবং পুনাকের সদস্যবৃন্দ।
বিদায়ী পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী তাঁদের বক্তব্যে লক্ষ্মীপুরের মানুষের আন্তরিকতা, সহযোগিতা এবং কর্মজীবনের স্মৃতিগুলো তুলে ধরেন। তাঁরা জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নারী কল্যাণের বিভিন্ন কর্মসূচিতে একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবেগঘন পরিবেশে সমাপ্ত হওয়া এ বিদায় সংবর্ধনা সকলের মনে রেখে যায় এক স্মরণীয় মুহূর্ত।