Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৭, ২০২৫ , ১০:৪৮ পূর্বাহ্ণ

নাটোর ২ আসনের বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক

লেখকঃ মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস দুলু কে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার ৭ নং হালসা ইউনিয়নের অর্জুনপুর ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,নাটোর সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম,হালস ইউনিয়নে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফুল আলম সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে সবাই কে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে। প্রতিটি বিএনপি নেতাকর্মীদের জনগনের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের ভোট চাওয়ার আহবান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন