Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৫ , ৬:৩৩ অপরাহ্ণ

কুমিল্লায় নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

সরকার নতুন করে ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে। এর মধ্যে কুমিল্লা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনিসুজ্জামান। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদায়নের অংশ হিসেবে কুমিল্লা বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের চূড়ান্ত করে সরকার। একইভাবে দেশের সব থানার ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে দেশকে এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে এবং এতে যোগ্য কেউ বাদ পড়েনি। ওসিদের নিয়োগেও একই পদ্ধতি অনুসরণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন