ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আলোর পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সালমা শেখের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ববি ও জেসি নোরা সহ আরও অনেকে। এ সময় তারা হিজড়া জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি, কল্যাণমূলক কর্মকাণ্ড ও জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করে হিজড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সামাজিক সমতা ও মানবিক সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হিজড়া সমাজের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় এমন সদাচারণ ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করবে বলে মনে করছেন উপস্থিত নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি