বিএনপি’র ভাইস চেয়ারম্যান, পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও মুরাদনগর মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার ৮ নং চাপিতলা ইউনিয়নের চাপিতলা গ্রামে এ গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার রুবি।
গণসংযোগকালে তিনি কায়কোবাদের উন্নয়নমুখী রাজনৈতিক ভূমিকা ও এলাকার প্রতি তার দীর্ঘদিনের অবদান তুলে ধরেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে জনগণের সঙ্গে কুশল বিনিময় ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।
স্থানীয় জনসাধারণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এবং নানা উন্নয়ন প্রত্যাশা ও এলাকার সমস্যাগুলো তুলে ধরেন। গণসংযোগ ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আজকালের কন্ঠ/আর বি