Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৫, ২০২৫ , ১২:৪৪ অপরাহ্ণ

বদলগাছীতে বাস উল্টে আহত ১৫

লেখকঃ সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

আজ সোমবার সন্ধ্যা ৭:৩০ টায় নওগাঁর বদলগাছী উপজেলা গেটের সামনে একটি বাস উল্টে গিয়ে ১৫ জন যাত্রী আহত হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, রাজশাহী বাগমারা থেকে আগত একটি বিয়ে বাড়ির বাস ৫০ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বদলগাছী উপজেলার রাস্তার ডিভাইডার লেনের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাস উল্টে যাওয়ার শব্দ শুনে এলাকাবাসী দৌড়ে সেখানে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত যাত্রীদের মধ্যে ৩ জনের গুরুতর অবস্থা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বাসে থাকা উজ্জ্বল নামক এক যাত্রী জানান, আমরা রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাট এলাকা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে এই বিয়ে বাড়ির বাসে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই এই রাস্তার লেনের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। আমাদের বাসের ভিতর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করে এবং বাসের ড্রাইভার তাৎক্ষণিক সেখান থেকে ভয়ে পালিয়ে যায়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন