Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৪, ২০২৫ , ৭:৩৭ অপরাহ্ণ

নাটোরে নেসকো অফিস ঘোরাও করেছে ছাত্র জনতা

লেখকঃ নাটোর প্রতিনিধি :

নাটোরে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নেসকোর নির্বাহী প্রকৌশলীর অফিস ঘেরাও করেছে ছাত্র-জনতা।সোমবার সকাল থেকে চলছে শহরের আলাইপুর এলাকায় নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে ছাত্র-জনতা এই ঘেরাও কর্মসূচি পালন করে। বিকেল পর্যন্ত এই কর্মসূচি চলমান আছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, নোসকোর ডিজিটাল মিটারের মাধ্যমে জনগণকে নিঃস্ব বানানো হচ্ছে। মিটারে টাকা তোলার সাথে সাথেই বিভিন্ন চার্জ কেটে নেয়া হয়। স্থানীয় জনগণ এই মিটার বাতিল চায়। প্রিপেইড মিটার স্থাপনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ করে গ্রাহকরা নেসকো অফিসে নানা সময়ে প্রতিবাদ জানিয়েছেন। তবে সমস্যার সমাধান হয়নি।

নাটোর নেসকোর নির্বাহী প্রকৌশলী বিশাল আগারওয়াল বলেন, ছাত্ররা প্রিপেইড মিটার বাতিলসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে। এটা যেহেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়, তারা মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করছেন।

আজকালের কন্ঠ/ আর এস/আর

প্রিন্ট করুন