Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৪, ২০২৫ , ৭:০০ অপরাহ্ণ

বুড়িচং থানার নতুন ওসি শাহিনুল ইসলাম মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লা বুড়িচং থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন শাহিনুল ইসলাম। বিদায়ী ওসি আজিজুল হকের স্থলাভিষিক্ত হয়ে তিনি রোববার (২৩ নভেম্বর) রাতে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরই তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দেন।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ওসি শাহিনুল ইসলাম বলেন, “মাদক আমাদের সমাজের নীরব ঘাতক। যুবসমাজকে রক্ষায় মাদক কারবারি বা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি জানান, তাঁর প্রথম অগ্রাধিকার হচ্ছে মাদকমুক্ত ও জুয়ামুক্ত বুড়িচং গড়ে তোলা।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি। অপরাধ দমনে থানা পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে এবং স্কুল–কলেজের আশপাশে বিশেষ টহল টিম মোতায়েন করা হবে, যেন তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে।

২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার পর শাহিনুল ইসলাম বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। বুড়িচং থানায় যোগদানের আগে তিনি মনোহরগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে নিয়োজিত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায়।

আজকালের কন্ঠ/ আর এস/এস

প্রিন্ট করুন