Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৪, ২০২৫ , ৫:৫৯ অপরাহ্ণ

শিক্ষার মান উন্নয়নে সরিষাবাড়ীতে মতবিনিময় সভা

লেখকঃ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

শিক্ষার মান উন্নয়নে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কত বিনিময় সভা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষার হার বৃদ্ধি করতে, বাল্যবিবাহ হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোহছেন উদ্দিন। এতে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ,সরিষাবাড়ী ছালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওয়াজেদা পারভিন,বারইপটল উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার মান উন্নয়নে একমত বিনিময় সভার আয়োজন করা হয়।

আজকালের কন্ঠ/ আর এস/এস

প্রিন্ট করুন