Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৪, ২০২৫ , ৩:৫৫ অপরাহ্ণ

কালীগঞ্জে ১৬টি ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

লেখকঃ কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট। সোমবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেন বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব। এ সময় কালীগঞ্জ থানার একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৭ জুন কালীগঞ্জ উপজেলায় জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ ককটেলসহ তাকে আটক করে যৌথবাহিনী। উদ্ধার হওয়া সেই ১৬টি ককটেল নিষ্কিক্রয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে আমাদের থানার একটি টিম সহায়তা প্রদান করেন।

আজকালের কন্ঠ/ আর এস/এস

প্রিন্ট করুন