Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৪, ২০২৫ , ২:২০ অপরাহ্ণ

নেত্রকোণায় হাজার মোটরসাইকেল নিয়ে নির্বাচনি শোডাউন খেলাফত মজলিশ প্রার্থীরর

লেখকঃ নেত্রকোনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিশের নেত্রকোণা -১ আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর রিকশা প্রতীকের পক্ষে এক হাজারের বেশি মোটর সাইকেলের শোডাউন হয়েছে।সোমবার সকাল থেকে আসন এলাকার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই শোডাউন ও পথসভা করে দলটির নেতা- কর্মীরা।

সকালে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে নির্বাচনি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর উপজেলায় প্রবেশ করে।পরে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের জনসংযোগ চালানো হয়।

এসময় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন, প্রার্থী গোলাম রব্বানী, দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহসভাপতি মুফতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান,কলমাকান্দা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, সাধারণ সম্পাক হাফে আমিনুল ইসলাম।

গোলাম রব্বানী বলেন, ধর্ম বর্ণ ভিন্ন মতসহ সবাইকে নিয়ে খেলাফতের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই। আগামী নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দেযার আহবান জনান তিনি।

আজকালের কন্ঠ/ আর এস/ এস

প্রিন্ট করুন