বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই বিএনপি হচ্ছে একটা রাজনৈতিক দল সম্প্রতি সম্প্রদায় সম্প্রতিতে আমরা বিশ্বাস করি। আমরা কখনোই অন্য ধর্মের মানুষের উপর নিপিড়ন নির্যাতন বিশ্বাস করিনা। আপনেরা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা দিয়েছে। এই ৩১ দফার ভিতর হিন্দু মসুলমান আপনাদের আমাদের মধ্যে কোন বিভেদ বৈষম্য আমাদের মধ্যে কোন বিভেদ না থাকে উনি ৩১ দফা মধ্যে আমাদের মধ্যে আমাদের ভিতর যে সম্প্রদায় সম্প্রতি এই কথা ৩১ দফার ভিতর পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন।উনি বলেছেন ধর্মযার যার বাংলাদেশ সবার। এইটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ।
তিনি আজ শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ভাটোদ্বারা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ভাটোদ্বারা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে দুই দিন ব্যাপী লীলা কীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন শেষে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সহ বিএনপির নেতৃবৃন্দ
সিংকঃ- রুহুল কুদ্দুস তালুকদার দুলু,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ।