Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৫ , ৪:১৭ অপরাহ্ণ

মুরাদনগরের গুঞ্জরে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

শহীদ মুক্তিযোদ্ধা আ: সামাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উৎসবমুখর পরিবেশে গুঞ্জর উত্তর পাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের উত্তরপাড়া মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ দেখতে এলাকাবাসীর ভিড় জমে যায়।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম ওয়ালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ আবু বকর এবং সাংবাদিক নাজিমউদ্দিন।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে এসএফসি একাদশ ও বন্ধু একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত বন্ধু একাদশ ১-০ গোলে বিজয়ী হয়।

টুর্নামেন্টের সফল আয়োজনে ভূমিকা রাখেন মোঃ সুমন, মোঃ সাদেক, জুয়েল, ওমর ও সোহেল।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন