Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৫ , ১:৫৯ অপরাহ্ণ

বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বৃহস্পতিবার রাতে জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন।

গত বছর বেগম খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল।

এবারের সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন