Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২০, ২০২৫ , ৭:০৭ অপরাহ্ণ

মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, চিমনি ও দেয়াল গুড়িয়ে কার্যক্রম বন্ধ

লেখকঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

অদ্য ২০ নভেম্বর ২০২৫ খ্রি., পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, মুক্তাগাছার যৌথ উদ্যোগে উপজেলার সাবানিয়া মোড়, কাঠবাওলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুবনা আহমেদ লুনা-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আলোকে মেসার্স মদিনা ব্রিকস নামের ইটভাটাটি জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত এবং নিষিদ্ধ এলাকায় স্থাপিত হওয়ায় ভাটাটির চিমনি ও দেয়াল ভেঙে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়। একইসাথে ইটভাটার সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সরকারি পরিচালক আল মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পুলিশ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেন।জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর এস/জে

প্রিন্ট করুন