বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে, জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতা থাকার জন্য, দীর্ঘদিন ভোটারবিহীন অবৈধভাবে সরকারে থাকার জন্য, এই তত্ত্বাবধায়ক সরকারের বিলটা বাতিল করেছে। আজকে কিছুক্ষণ আগে আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছে। আমি মনে করি এটা বিএনপির জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য এই টা বিজয়। এটা বিএনপি’র বিজয়ের নয় বাংলাদেশের মানুষ সাধারণ মানুষের বিজয় বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের,মাটি এবং মানুষের রাজনীতি করে। বিএনপি পার্শ্ববর্তী রাষ্ট্রের দলালি তাদের রাজত্ব, তাদের নির্দেশে বাংলাদেশকে তারা অঙ্গরাজ্য হিসেবে, বাংলাদেশকে পরিচালিত করা হতো। সেই আওয়ামী রাজনীতি বিএনপি করে না। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার এই রাজনীতি করে বিএনপি।
তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত ম্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, অবসর প্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশ সহ সহ জেলা ও উপজেলার পর্যায়ের অবসর প্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি