লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবনের দায়ে পাঁচ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বুধবার (১৯ নভেম্বর) রাতে এই রায় দেন। সন্ধ্যার পর থেকে পৌরসভার সাহাপুর, উত্তর মজুপুর, রাজিবপুর ও বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন:মো. জিহাদ (২২), আবিরনগর গ্রামের মোরশেদ আলমের ছেলে – ছয় মাস কারাদণ্ড ও ৩৪০ টাকা জরিমানা ,মো. শফিক উল্যাহ (৫২), রাজিবপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে – তিন মাস কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা । মোহাম্মদ টিপু (৩৫), রাজিবপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে – চার মাস কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।মো. আব্দুর রহিম (৫০), রাজিবপুর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে – তিন মাস কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ।মো. দুলাল হোসেন (৩৬), রাজিবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে – সাত দিনের কারাদণ্ড ও ১,৫০০ টাকা জরিমানা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, “মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।”
আজকালের কন্ঠ/আর এস/জে