Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২০, ২০২৫ , ১১:২৪ পূর্বাহ্ণ

৫ ওভারে ৪ মাইলফলক ছুঁয়ে ফেলল বাংলাদেশ

লেখকঃ স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় দিন সকালে শুরুটা বেশ ভালোই হলো বাংলাদেশের। আগের দিন ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে শেষ করেছিল দল। দ্বিতীয় দিন সকালে ৫ ওভার খেলে ৪টি ভিন্ন ভিন্ন মাইলফলক ছুঁয়ে ফেলেছে দল।

শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। দিনের দ্বিতীয় ওভারে শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ব্যাটার ও প্রথম বাংলাদেশি ব্যাটার বনে যান।

তার সেঞ্চুরির পরের বলেই তার সঙ্গী লিটন দাস দারুণ এক চার মারেন। তুলে ফেলেন ক্যারিয়ারের ২০তম টেস্ট ফিফটি। দিনের দ্বিতীয় মাইলফলকের দেখা পায় বাংলাদেশ।

এর একটু পর ৩০০ রান তুলে ফেলে বাংলাদেশ। এই মাইলফলকও দল ছোঁয় লিটন সিঙ্গেল নেওয়ার পরই।

লিটন-মুশফিক তাদের জুটি শুরু করেছিলেন দলীয় ২০২ রানে। এরপর থেকে দারুণ খেলে তারাও পেয়ে গেছেন সেঞ্চুরি জুটি। এই চার মাইলফলক বাংলাদেশ ছুঁয়ে ফেলল দিনের প্রথম ৫ ওভারেই।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন