Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৩, ২০২৩ , ১১:২৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শনিবার

লেখকঃ আজকালের কণ্ঠ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। আগামী শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

এছাড়াও সভায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন।

প্রিন্ট করুন