Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২০, ২০২৫ , ১২:৪৮ পূর্বাহ্ণ

রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

লেখকঃ রাহাত ভূঁইয়া, রিপোর্টার

রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, আগুন লাগার পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ হয়েছে। তারা জানায়, জনমনে আতঙ্ক ছড়াতে কেউ বাসটিতে আগুন দিতে পারে।

প্রিন্ট করুন