Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৫ , ৯:১৯ অপরাহ্ণ

সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা জোবায়েদ হোসেন শাকিলের রোগমুক্তি কামনায় ময়মনসিংহ মহানগর যুবদলের দোয়া মাহফিল

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শাকিল ভাইয়ের সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

নগর যুবদলের নেতৃবৃন্দ বলেন, “শাকিল ভাই সংগঠনের জন্য একজন নিবেদিতপ্রাণ নেতা। তাঁর অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

দোয়া মাহফিলে মহানগর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকমণ্ডলীর নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের সভাপতি–সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আয়োজকরা শাকিল ভাইয়ের রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন