Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৫ , ৮:৪৭ অপরাহ্ণ

কলমাকান্দায় কায়সার কামালের অর্থায়নে সেতু-স্বস্তি পেল ১০গ্রামের মানুষ

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি

কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানিগাঁও গ্রামের পাশে ভোগাই নদীর ওপর নির্মিত নতুন কাঠের সেতু বদলে দিলো দশ গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন।

গত ১৩ নভেম্বর শুরু হওয়া পুনঃসংস্কার কাজ শেষে ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত কাঠের সেতুটি এখন সম্পূর্ণ ব্যবহারের উপযোগী। এর মাধ্যমে এখন স্থানীয় গুতুরা বাজারের সাথে কৈলাটি, পোগলা, নাজিরপুর ও কলমাকান্দা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।

এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন-২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ৪টি মসজিদের মুসল্লী, ১টি মহিলা মাদরাসা, ১টি কওমী মাদরাসা, ১টি দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ এছাড়া আশপাশের আরও অনেক গ্রামের অসংখ্য মানুষ।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিরাপদ কাঠের সেতু। আগের পুরোনো কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ায় নদী পার হতে তাদের নানান দুর্ভোগ পোহাতে হতো।

এ নিয়ে উদ্যোগ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কয়েকদিনের মধ্যেই স্থানীয়দের সহায়তায় সম্পন্ন হয় সেতুর পুনঃনির্মাণ কাজ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগে একটি কাঠের সেতু ছিল, তা ভেঙে যাওয়ার পর গ্রামবাসী যাতায়াতে কষ্টে ছিল। তাই আমরা পুনঃনির্মাণের সিদ্ধান্ত নিই। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন