Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৫ , ৮:৪৩ অপরাহ্ণ

উলিপুরে ডক্টরস কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

লেখকঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ডক্টরস কমিউনিটি ক্লিনিকের লেবাররুম ও অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

‎গত ২৯ অক্টোবর দৈনিক , আজকালের কন্ঠপত্রিকায়“উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ৩০ অক্টোবর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

‎গত সোমবার,১৭ নভেম্বর তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, অনিয়ম সমূহ সংশোধন না হওয়া পর্যন্ত জনগনের সুষ্ঠ স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে ক্লিনিকের লেবাররুম ও অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন