Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৫ , ৬:৪৭ অপরাহ্ণ

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন দ্রুত নিয়ন্ত্রণে রেলওয়ে নিরাপত্তা বাহিনী

লেখকঃ ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোরে ট্রেনটি পরিষ্কার-পরিচর্যার জন্য ওয়াশপিটে রাখা হলে দুর্বৃত্তরা গোপনে বগির একাংশে আগুন ধরিয়ে দেয়।

তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষতি বা দুর্ঘটনা এড়ানো গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন। তিনি জানান, কারা এ ঘটনার সাথে জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। নিরাপত্তা জোরদার করতে স্টেশনের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন