Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৫ , ৫:৪৫ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে জাতীয় কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

লেখকঃ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গতকাল বুধবার দিনব্যাপী জাতীয় কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার এর প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখা সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌরসভার বারোটি মাদ্রাসার ৬০ জন হেফজ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা নুরুল আহসান, হাফেজ মাওলানা আল আমিন সাইফি। স্বাগত বক্তব্য দেন সরিষা বাড়ির উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মুফতি আবু সাঈদ কাশেম। বিজয়ী হেবজো শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি হাফেজ শহীদুল্লাহ‌। এ সময় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ী শাখার কো-অর্ডিনেটর আবু সালেহ মোঃ ইমরান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন