Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৫ , ৪:১০ অপরাহ্ণ

নাটোরে অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সাথে জেলা পুলিশের মতবিনিময়

লেখকঃ নাটোর প্রতিনিধি

অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ ও অনলাইন হ্যাকিং থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

বুধবার দুপুরে দিকে লালপুরের মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সচেতনতা সভায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন।

তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি এখন ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। ডিজিটাল মাধ্যমে মেয়েরা হয়রানির শিকার হন।

যে কোনো অনলাইন প্রতারণা, হ্যাকিং, ব্ল্যাকমেইলিং বা সাইবার হয়রানির শিকার হলে ভয়না পেয়ে আইনের সহায়তা নিতে হবে। পুলিশ আপনার পরিচয় গোপন রেখে আইনি সহায়তা দেবে। সচেতনতা ও আত্মরক্ষার দক্ষতা অর্জনই সাইবার ঝুঁকি মোকাবিলার প্রথম শর্ত।

মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন কুমার হোড়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব এবং লালপুর থানার ওসি রফিকুল ইসলাম সহ শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন