Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৫ , ১০:৪৬ পূর্বাহ্ণ

নাটোরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত ২

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরে সিংড়া উপজেলা লিঙ্গুইন এলাকায় মোটরসাইকেল এবং ট্রাক্টরের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সিজান বাবু (১৭)পিতা সোহেল রানা বগুড়া জেলা শাজাহানপুর উপজেলার, আতাইল গোহাইল গ্রামের বাসিন্দা। নিহত সিজান বাবু সিংড়া চাঁদপুরে দমদমা পাইলট ভোকেশনাল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সে নানার বাড়িতে থেকে পড়াশুনা করতো।

আহত দুজনের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি তবে আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনা ঘটে ।

এ বিষয়ে সিংড়া থানার ওসি মনিনুজ্জামান জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন এর মধ্যে সড়ক দুর্ঘটনা একজন ঘটনাস্থলে মারা গিয়েছে আর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন