বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতির দাবিতে নো-প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালিত হচ্ছে। আজ ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ এর সম্মুখে এই কর্মসূচি পালন করছেন পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকগণ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ এর আয়োজনে সকালে এই উপলক্ষে কলেজের সামনে সড়কে এক মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে তারা বলেন, যেখানে প্রতিবছর পদোন্নতির জিও (সরকারি আদেশ) জারি হওয়ার কথা, সেখানে গত ২ বছর ধরে প্রভাষকদের পদোন্নতির কোন জিও জারি হয় না। আমলাতান্ত্রিক সদিচ্ছার অভাব ও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণের জন্য বারবার শিক্ষা ক্যাডারের প্রভাষকরা পদোন্নতির স্বাভাবিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
পদোন্নতিবঞ্চিত ক্যাডার-নন-ক্যাডারদের অবস্থান কর্মসূচি পদোন্নতিবঞ্চিত ক্যাডারদের অবস্থান কর্মসূচি ফলে পদোন্নতিযোগ্য প্রভাষকরা আর্থিক, সামাজিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্দোলনরত শিক্ষকরা বলেন, অবিলম্বে পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারিসহ বৈষম্য নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করছি।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নাটোর ইউনিটের সদস্য মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, বিসিএস রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী পদোন্নতির নির্ধারিত যোগ্যতা অর্জনপূর্বক চাকরি কাল ৫ বছর অতিবাহিত হলেই পদোন্নতি পাওয়ার কথা। কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ ব্যাচের যোগ্য প্রভাষকরা পদোন্নতির সব যোগ্যতা অর্জন করেও ১৩, ১২, ১১, ১০, ৯, ৮ বছর ধরে এখনো প্রথম পদোন্নতিই পাননি।
এ অবস্থায় প্রভাষকদের পদোন্নতির জিও অবিলম্বে জারি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করছি। প্রভাষক মোহাম্মদ মনজুরুল হক বলেন, আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের ক্ষতি হোক আমরা এটা চাই না। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। দ্রুত আমাদের বিষয়ে জিও জারি করে আমাদের ক্লাসে ফিরে যেতে দিন।
প্রভাষক খালেদ পারভেজ রিপন বলেন,এ কর্মসূচি থেকে যোগ্য শিক্ষকদের দ্রুত পদোন্নতির জন্য সরকারি প্রজ্ঞাপন জারির দাবি করছি। নতুবা ‘নো প্রমোশন, ওয়ার্ক কর্মসূচি’ চালিয়ে যাবেন দেন তারা।প্রভাষক শম্পা রানী সিংহ বলেন, আমাদের ভূত অপেক্ষা পদোন্নতি দিতে হবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে চাইনা আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে চাই।
আজকালের কন্ঠ/আর এস/আর