মধ্যনগরে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

মধ্যনগরে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
মধ্যনগরে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩(তিন) বছরের সশ্রম কারাদন্ড সহ ১০,০০০/- (দশহাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত ০১(এক) জন সাজা জিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার।

জনাব মনিবুর রহমান, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ এর দিকনির্দেশনায় এসআই/বিকাশ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কলমাকান্দা থানার মামলা নং-১২(০৪)/১৩, জিআর-৭১(২)/১৩, টিআর-৪১১/১৯ এর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী সুজিত চন্দ্র সরকার(৪৮) পিতা-সতীশ চন্দ্র সরকার, সাং-ঘাষী, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জকে নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা থানার অন্তর্গত চানপুর সাকিন্থ মাদ্রাসা বাজার হইতে ইং-১৭/১১/২০২৫ খ্রিঃ রাত অনুমান ৯.৫৫ ঘটিকার সময় গ্রেফতার করে থানায় আনা হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/কে