Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৮, ২০২৫ , ২:৩৯ অপরাহ্ণ

আনসারদের জন্য কেনা হচ্ছে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আ আজ (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা জানান, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, খুবই স্বল্পমূল্যে এগুলো সংগ্রহ করা হবে। তিনি বলেন, ‘আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি, তারা সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন।’

তিনি আর ও বলেন, বডি ক্যামেরার বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে। ৪০ হাজার নয় আরও কম বডি ক্যামেরা কেনা হবে।স্বচ্ছ প্রক্রিয়ায় কেনা নিশ্চিত করার কথা বলা হয়েছে। উচ্চাকাঙ্খী না হয়ে যৌক্তিকভাবে বডি ক্যামেরা কেনার বিষয়টি দেখতে বলা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোর জন্য বডি ক্যামেরা কেনা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করবে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন